চুয়াডাঙ্গায় বজ্রপাতে ২ মৃত্যু জনের


কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লী‌গ নেতার গুলিতে দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তারা।

এ ঘটনায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলীসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ।

আহতরা হলেন– মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া গ্রামের মৃত আলাউদ্দিন গাজীর ছেলে হাসেম গাজী (৫৫) ও বহলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর জলিলের ছেলে রেজাউল ইসলাম (৪৫)। হাসেম কৃষিকাজ করেন এবং রেজাউল ভ্যানচালক।

চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। দামুড়হুদায় আরও এক নারী বজ্রপাতে আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১১ মে) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাজরী গ্রামের দক্ষিণপাড়ার আব্দুল মালেকের ছেলে রুবেল হোসেন (২৫) ও দামুড়হুদা সদর ইউনিয়নের পাটাচোরা গ্রামের মল্লিকপাড়া গ্রামের মৃত খেদের মল্লিকের ছেলে বৃদ্ধ আহম্মেদ আলী (৬০)। আহত টনু খাতুন (২৫) দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলনের স্ত্রী।

দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বলেন, ঘটনার পর আমি নিহতের বাড়িতে এসেছি। সকাল ৮টার দিকে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহম্মেদ আলী গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা হাসপাতাল) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. হেলেনা আক্তার নিপা বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাজরী গ্রামে বজ্রপাতে রুবেল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়।

বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন বলেন, সকাল ৯টার দিকে রুবেল হোসেন কৃষিকাজ শেষে বাড়ি ফিরছিলেন। ঝাজরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কাছে পৌঁছালে বজ্রপাতে তিনি আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা রুবেল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Deneme Bonusu Veren Siteler | Bedava Bonus Veren Siteler | Deneme Bonusu | Deneme Bonusu Veren Siteler 2026 | Casino Siteleri | Deneme Bonusu Veren Siteler | Deneme Bonusu 2026 | Deneme Bonusu Veren Yeni Siteler | Bonus Veren Siteler | Deneme Bonusu Veren Yeni Siteler | Deneme Bonusu Veren Siteler 2026 | Deneme Bonusu Veren Güvenilir Siteler | Casino Siteleri | Deneme Bonusu Veren Siteler | Bedava Deneme Bonusu | Deneme Bonusu Veren Siteler | Yatırımsız Deneme Bonusu | Bahis Siteleri | Deneme Bonusu | Bahis Siteleri