প্রধান উপদেষ্টার সাথে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ০৫ ডিসেম্বর, ২০২৪, সন্ধ্যা ৭ টায়।

মোঃ অহিদুজ্জামান (রুমু) : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ৩০ জনের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালেশিয়া, গ্রিস ও কম্বোডিয়ার প্রতিনিধিরা ছিলেন।

তারা প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবির বিষয়ে সংক্ষেপে আলোচনা করেন। লিখিতভাবে তাদের বক্তব্য ও দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন তারা।  

প্রবাসীদের দীর্ঘ দিনের দাবি ও প্রবাসে বসবাসরত বিভিন্ন বিশেষজ্ঞগণ কীভাবে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে পারে এ ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশিজ এর প্রেসিডেন্ট শিক্ষাবিদ  ড: হাসনাত হোসাইন এম বি ই’র প্রচেষ্টা ও যোগাযোগে  বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড: ইউনুসের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য ড: হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে বাংলাদেশে আসতে না পারায়  প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মাহিদুর রহমান।

শুরুতেই সংগঠনের সভাপতি ডক্টর হাসনাতের লিখিত বক্তব্য ডক্টর  ইউনূসের সামনে পড়ার মাধ্যমে সভার কাজ শুরু হয়।

প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে আলোচনার সূত্রপাত হলো। সময়ের স্বল্পতায় অনেক কথা বলা হলো না। ছোট করে শুনলাম। লিখিত পত্র থেকে বিস্তারিত জানব। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে।’

যুক্তরাজ্যসহ আন্তজার্তিক পরিমন্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি জুলাই গণ অভ্যূত্থানের অমর স্মৃতি রাজপথের দেয়াল গ্রাফিতির একটি স্মারক গ্রন্থ তাঁর অটোগ্রাফসহ ড: হাসনাতের জন্য হস্তান্তর করেন।

সভায় আরও ছিলেন সংগঠনের ডিজি ও লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ আহমদ, ডিরেক্টর  লিগ্যাল এফেয়ার্স ব্যারিষ্টার নজরুল খসরু, ডিরেক্টর মিডিয়া এফেয়ার্স কে এম আবু তাহের চৌধুরী, ডিরেক্টর  ইন্টারন্যাশনাল এফেয়ার্স শামসুল আলম লিটন, ডিরেক্টর  একাডেমিক এফেয়ার্স আবদুল কাদির সালেহ, ডিরেক্টর  কমিউনিটি এফেয়ার্স আবদুল লতিফ জে পি, এক্সিকিউটিভ ডিরেক্টর  শরাফত হোসেন বাবু, ড: হোমায়ের  চৌধুরী, ব্যারিষ্টার নজির আহমদ, মাহবুব আলম শাহ, ব্যারিষ্টার আফজাল জামি,  ডা: সারওয়াত বারী, নিউরো কনসাল্টেন্ট ডাক্তার আহসান মহম্মদ হাফিজ, প্রকৌশলী জিয়া উদ্দিন,  মাওলানা এ কে মওদুদ হাসান, মিসেস দিলরুবা আজিজ, ইনভেস্টর  গুলাম আরহাম, মালেশিয়া থেকে প্রকৌশলী একরাম, কম্বোডিয়া থেকে মোঃ রাকিব হোসাইন প্রমুখ।

তারা শিক্ষা, স্বাস্থ্য, জুডিশিয়ারী, প্রবাসীদের সমস্যা ও দাবী, স্থানীয় সরকার, আন্তর্জাতিক সম্পর্ক, ইনভেস্টমেন্ট, এনার্জি সেক্টর ও পানি ব্যবস্থাপনা সহ মোট ১২ টি বিষয় তুলে ধরেন। পরিশেষে উপরোক্ত বিষয়ে তাদের রিসার্চ প্রপোজাল ও সুপারিশমালার বিস্তারিত প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Deneme Bonusu Veren Siteler | Deneme Bonusu | Deneme Bonusu Veren Siteler | Bedava Bonus Veren Siteler | Deneme Bonusu | Grandpashabet | Casino Siteleri | Deneme Bonusu Veren Bahis Siteleri | Deneme Bonusu Veren Casino Siteleri | Deneme Bonusu Veren Siteler 2026 | Casino Siteleri | Deneme Bonusu Veren Siteler | Deneme Bonusu 2026 | Deneme Bonusu Veren Yeni Siteler | Bonus Veren Siteler | Deneme Bonusu Veren Yeni Siteler | Deneme Bonusu Veren Siteler 2026 | Deneme Bonusu Veren Güvenilir Siteler | Casino Siteleri | Deneme Bonusu Veren Siteler | Bedava Deneme Bonusu | Deneme Bonusu Veren Siteler | Yatırımsız Deneme Bonusu | Bahis Siteleri | Deneme Bonusu | Bahis Siteleri
| Deneme Bonusu