তুফান ও জংলি-র সঙ্গে এবার ঈদে মুক্তি পাবে “ময়ূরাক্ষী”


বিনোদন প্রতিবেদক
আগামী ঈদুল আযহায় ‘ময়ূরাক্ষী’ সিনেমা মুক্তি পাবে অনানুষ্ঠিকভাবে বিষয়টি শোনা গিয়েছে এতোদিন। শনিবার ছবিটির একটি পোস্টার প্রকাশ করে নির্মাতা রাশিদ পলাশ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন ‘ময়ূরাক্ষী’ ঈদুল আজহাতেই আসবে। ফলে আগামী ঈদে শাকিব খানের ‘তুফান’ ও সিয়াম আহমেদের ‘জংলী’ পর মুক্তির লাইনে দাঁড়াল ময়ূরাক্ষীও।

গোলাম রাব্বানী গল্প ও চিত্রনাট্যে ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন ববি-দীপ জুটি। প্রেম আর প্রতারণার গল্পের এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরীসহ আরও অনেকে।

সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, কোনাল, পুর্ণতা, তরসা, জাহিদ নিরব।

আজ ইন্টারন্যাশনালের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এক সময়কার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।

নির্মাতা বলেন, ‘এরই মধ্যে ছবিটি মুক্তি দেওয়ার জন্য কয়েকটি তারিখ আমরা নির্ধারন করেছিলাম। কিন্তু সময়গুলো ঠিক ছবিটির জন্য পারফ্যাক্ট মনে হচ্ছিল না। ঈদে সবাই একটা ফেস্টিভ মুডে থাকে। তাই আমরা এই সময়টা বেছে নিয়েছি। আমরা চাই মানুষ আমাদের সিনেমাটা দেখুক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Deneme Bonusu Veren Siteler | Deneme Bonusu | Deneme Bonusu Veren Siteler | Bedava Bonus Veren Siteler | Deneme Bonusu | Grandpashabet | Casino Siteleri | Deneme Bonusu Veren Bahis Siteleri | Deneme Bonusu Veren Casino Siteleri | Deneme Bonusu Veren Siteler 2026 | Casino Siteleri | Deneme Bonusu Veren Siteler | Deneme Bonusu 2026 | Deneme Bonusu Veren Yeni Siteler | Bonus Veren Siteler | Deneme Bonusu Veren Yeni Siteler | Deneme Bonusu Veren Siteler 2026 | Deneme Bonusu Veren Güvenilir Siteler | Casino Siteleri | Deneme Bonusu Veren Siteler | Bedava Deneme Bonusu | Deneme Bonusu Veren Siteler | Yatırımsız Deneme Bonusu | Bahis Siteleri | Deneme Bonusu | Bahis Siteleri
| Deneme Bonusu